| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলো মেয়ে: বিতর্কের কেন্দ্রে নাসির-তামিমার বিয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৪ ১৬:৩৮:০১
মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিলো মেয়ে: বিতর্কের কেন্দ্রে নাসির-তামিমার বিয়ে

নিজস্ব প্রতিবেদক: আবারও বিতর্কের কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেটের একসময়ের তারকা ব্যাটসম্যান নাসির হোসেন। ভালোবেসে বিয়ে করেছিলেন তামিমা সুলতানাকে, যিনি তখনো ছিলেন অন্যের স্ত্রী—এমনই অভিযোগে মামলা হয়। সেই মামলায় এবার নতুন মোড়—নিজ কন্যা সন্তানের সাক্ষ্যে মায়ের বিপক্ষে কথা বলা ঘিরে সারা দেশে আলোচনার ঝড়।

২০২১ সালে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান এই মামলা করেন। তার দাবি, তামিমা তাকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেন, যা শরিয়ত ও রাষ্ট্রীয় আইন—দু'টোরই পরিপন্থী। তাদের একটি মেয়ে রয়েছে, যার নাম তুবা। আদালতে মেয়েটি নিজেই সাক্ষ্য দিয়েছে মায়ের বিরুদ্ধে।

মামলায় মোট ১০ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাদী রাকিব ও কন্যা তুবা। মামলা শুনানির শেষ দিনে ২৮ এপ্রিল নাসির ও তামিমা আদালতে হাজির হন। তবে বিচারক মামলা শুনতে 'বিব্রত' বোধ করায় আইনজীবীদের সম্মতিতে মামলা স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

একদিকে বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান অভিযোগ করেন, নাসির প্রলোভন দেখিয়ে তামিমাকে নিয়ে গেছেন এবং তাদের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। অপরদিকে, আসামিপক্ষ বাদীপক্ষের আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে এবং বলেন—তিনি আগেও নাসিরের পক্ষে কাজ করেছেন, যা ‘কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট’।

এই মামলায় ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নাসির ও তামিমার বিরুদ্ধে চার্জশিট জমা দেয়।

বাদীপক্ষের আইনজীবী দাবি করেন, মামলা না থামানোর কারণে হুমকি ও হামলার শিকার হয়েছেন। এমনকি মামলা চালিয়ে যাওয়াকে কেন্দ্র করে একাধিকবার ভয়ভীতি ও মারধরের পরিস্থিতির মুখেও পড়তে হয়েছে বলে জানান তিনি।

এদিকে, নেটিজেনদের প্রশ্ন—এত বিতর্কের পরেও আত্মপক্ষ সমর্থনে নাসির-তামিমা কি বলবেন? এই সম্পর্ক কি শুধুই ভালোবাসা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গোপন চিত্র? সব প্রশ্নের উত্তর এখন আদালতের হাতে।

হাসান/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...