| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

দেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০৩ ২১:১২:৩৩
দেশের বাজারে আবারও কমে গেল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শনিবার (৩ মে) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। এতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য হ্রাস পাওয়ায় স্বর্ণের দাম পুনঃনির্ধারণ করা হয়েছে।

বাজুস জানায়, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) দাম ৩,৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। নতুন এই দাম রোববার (৪ মে) থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী:

২১ ক্যারেট সোনা প্রতি ভরি: ১,৬১,৩০১ টাকা

১৮ ক্যারেট সোনা প্রতি ভরি: ১,৩৮,২৫৩ টাকা

সনাতন পদ্ধতির সোনা প্রতি ভরি: ১,১৪,২৯৬ টাকা

এর আগে ২৩ এপ্রিল স্বর্ণের দাম ভরিতে ৫,৩৪২ টাকা কমানো হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং ৮ বার কমেছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...