লাফিয়ে কমে গেল সোনার দাম, দেখে নিন আজকের দাম
সোনার বাজারে এসেছে স্বস্তির হাওয়া। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৫,৩৪২ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা।
বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, এই নতুন দাম বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
আজকের (২৪ এপ্রিল) সোনার দামঃ
২২ ক্যারেট: ১,৭২,৫৪৬ টাকা (পূর্বে ছিল ১,৭৭,৮৮৮ টাকা)
২১ ক্যারেট: ১,৬৪,৬৯৬ টাকা (পূর্বে ছিল ১,৬৯,৮০৫ টাকা)
১৮ ক্যারেট: ১,৪১,১৬৯ টাকা (পূর্বে ছিল ১,৪৫,৫৪৩ টাকা)
সনাতন পদ্ধতি: ১,১৬,৭৮০ টাকা (পূর্বে ছিল ১,২০,৫১২ টাকা)
মূল্য পরিবর্তনের ধারা
এর আগে ২২ এপ্রিল সর্বোচ্চ দামে পৌঁছেছিল সোনার বাজার। সেদিন ২২ ক্যারেট এক ভরির দাম ছিল ১,৭৭,৮৮৮ টাকা—দেশের ইতিহাসে সর্বোচ্চ। চলতি বছরে এটি ছিল ২৬তম বার দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ৭ বার।
২০২৪ সালে পুরো বছরে সোনার দাম পরিবর্তন হয় ৬২ বার—তন্মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার কমানো হয়।
রুপার দাম অপরিবর্তিত
সোনার দামে পরিবর্তন এলেও রুপার বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। বর্তমান রুপার দাম ভরি অনুযায়ী হলো:
২২ ক্যারেট: ২,৮৪৬ টাকা
২১ ক্যারেট: ২,৭১৮ টাকা
১৮ ক্যারেট: ২,৩৩৩ টাকা
সনাতন পদ্ধতি: ১,৭৫০ টাকা
বাজুস জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫% সরকারি ভ্যাট ও ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
