| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

কাঁপছে ভারতের সীমান্ত ৫ সেনাঘাটিতে গোলাগুলি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০২ ২১:০৭:৩০
কাঁপছে ভারতের সীমান্ত ৫ সেনাঘাটিতে গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক: ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা তুঙ্গে। কাশ্মীরের পেহেলগ্যামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপের দিকে যাচ্ছে। এরইমধ্যে পাকিস্তানি সেনারা ভারতের পাঁচটি সেনাঘাঁটিতে গুলি চালিয়েছে বলে দাবি করেছে এনডিটিভি। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনারাও। টানা আট দিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর চলছে গুলি বিনিময়।

বৃহস্পতিবার রাতেও কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আকনর সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। এনডিটিভি জানিয়েছে, বিনা উসকানিতে গুলি চালিয়েছে পাকিস্তান। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে উপযুক্ত প্রতিক্রিয়া দিচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, পেহেলগ্যামের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি এবং শাস্তিমূলক পদক্ষেপ শুরু হয়েছে। ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত, সীমান্ত ক্রসিং বন্ধ ও কূটনৈতিক সম্পর্ক হ্রাসের মতো কড়া পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তান ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ এবং সবধরনের দ্বিপাক্ষিক ও তৃতীয় দেশের মাধ্যমে বাণিজ্য বন্ধ করে দেয়।

পাকিস্তান এই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও, ভারতের লাগাতার দোষারোপে দুই দেশের উত্তেজনা দ্রুত বাড়ছে। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে, সিন্ধু নদীর পানি বন্ধ করা হলে তা যুদ্ধ ঘোষণার শামিল হবে।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...