রিয়াজ-চঞ্চলসহ ১৪ তারকার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা, মোট আসামি ২০১ জন
নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনীতি, মিডিয়া ও শিক্ষাজগতের বিশিষ্টজনেরা মামলার আসামি।
মূল প্রতিবেদন: ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাদরাসা শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অভিনেতা রিয়াজ, চঞ্চল চৌধুরী, মামুনুর রশীদসহ ১৪ জন শিল্পী এবং আরও বহু বিশিষ্ট ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। মোট আসামির সংখ্যা ২০১ জন।
মামলাটি দায়ের করেন এম এ হাশেম রাজু নামের এক ব্যক্তি। ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি আমলে নিয়ে শাহবাগ থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
অভিযোগে বলা হয়েছে, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মিছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পৌঁছালে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা হামলা চালায়। গুলিবর্ষণ, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগ করা হয়। এতে এক আন্দোলনকারীর চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।
আসামিদের তালিকায় আরও রয়েছেন: অভিনেত্রী মেহের আফরোজ শাওন, অরুণা বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি, শামীমা তুষ্টি, শমী কায়সার, সাজু খাদেম, ভাবনা, সোহানা সাবা, রোকেয়া প্রাচী, জায়েদ খান ও ফেরদৌস।
এছাড়া গণমাধ্যমকর্মী মুন্নী সাহা, অধ্যাপক জাফর ইকবাল, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মীজানুর রহমানসহ শিক্ষাজগতের অনেকে এ মামলার আসামি।
এর আগে, গত বছর একই আন্দোলনের সময় ঢাকার ভাটার এলাকায় আরেকটি মামলায় সুবর্ণা মোস্তফা, নুসরাত ফারিয়া, অপু বিশ্বাসসহ ১৭ তারকার বিরুদ্ধেও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে।
রনি/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
