| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

ঢাকাসহ সারা দেশে টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০১ ১৫:৩৩:২৪
ঢাকাসহ সারা দেশে টানা ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকা সহ আটটি বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়:

১ মে (বৃহস্পতিবার): রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের কিছু কিছু জায়গায়; বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

২ মে (শুক্রবার): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায়; পাশাপাশি রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহেও ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা।

৩ মে (শনিবার): রাজশাহী, রংপুর ও খুলনার বিভিন্ন এলাকায়; ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু অংশে বৃষ্টি হতে পারে।

৪ মে (রবিবার): রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা; খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী কয়েকদিন বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কায় বাইরে বের হওয়ার সময় ছাতা বা রেইনকোট ব্যবহার এবং প্রয়োজন ছাড়া খোলা জায়গায় অবস্থান না করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...