দাবি পাকিস্তানের; সীমান্তে হামলায় ধ্বংস হয়ে গেছে ভারতীয় চেকপোস্ট
নিজস্ব প্রতিবেদক: নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ফের উত্তপ্ত পরিস্থিতি। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় বাহিনীর ‘বিনা উস্কানির’ গুলিবর্ষণের জবাবে সীমান্তে বেশ কয়েকটি ভারতীয় চেকপোস্ট ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। ঘটনাটি ঘটেছে ২৯ ও ৩০ এপ্রিলের মধ্যরাতে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, কিয়ানি ও মন্ডল সেক্টরে ভারতীয় বাহিনী সীমান্ত লঙ্ঘন করে গুলি চালায় ও হালকা অস্ত্র ব্যবহার করে। তবে পাকিস্তান সেনাবাহিনীও ‘তীব্র প্রতিশোধমূলক ব্যবস্থা’ গ্রহণ করে এবং ‘উপযুক্ত জবাব’ দেয় বলে দাবি সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রের।
পাকিস্তানি সূত্রগুলো জানিয়েছে, পাল্টা হামলার ফলে ভারতীয় বাহিনীর বেশ কয়েকটি চৌকি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে ভারতীয় পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে, সীমান্ত উত্তেজনার পাশাপাশি আকাশপথেও উভয় দেশের সামরিক শক্তি মুখোমুখি হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টিভি *পিটিভি নিউজ* ও *ডন* জানিয়েছে, ৩০ এপ্রিল অধিকৃত কাশ্মীরের আকাশে ভারতীয় বিমান বাহিনীর চারটি রাফায়েল যুদ্ধবিমানকে টহল দিতে দেখা যায়। তবে পাকিস্তান বিমান বাহিনীর (PAF) তৎপরতায় ভারতীয় জেটগুলো পিছু হটতে বাধ্য হয়।
পিটিভি জানায়, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো দ্রুত ভারতীয় রাফায়েল জেটগুলোকে শনাক্ত করে কার্যকর প্রতিরোধ গড়ে তোলে, যার ফলে ভারতীয় বিমানগুলো ‘আতঙ্কে’ সেখান থেকে সরে যায়।
এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্তে ও আকাশপথে এই উত্তেজনা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। তবে এখন পর্যন্ত দুই দেশই কূটনৈতিকভাবে এ নিয়ে কোনও বড় পদক্ষেপ নেয়নি।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৩ সেপ্টেম্বর কারা ছুটি পাবেন, কারা পাবেন না
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- একাদশে ভর্তির ফল ঘোষণা, যেভাবে দেখবেন
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
