| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

সামরিক অভিযানে ‘সবুজ সংকেত’ দিলেন মোদি

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৯ ২২:০৮:৪৫
সামরিক অভিযানে ‘সবুজ সংকেত’ দিলেন মোদি

নিজস্ব প্রতিবেদক: জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, চিফ অব ডিফেন্স অনীল চৌহান ও তিন বাহিনীর প্রধানরা।

বৈঠকে প্রধানমন্ত্রী মোদি বলেন, "সশস্ত্র বাহিনীর হাতে রয়েছে সময় ও স্থান নির্ধারণের পূর্ণ স্বাধীনতা।" সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যে কঠোর অবস্থানে রয়েছে, তা স্পষ্ট করে তিনি জানান, "সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আমাদের জাতীয় সংকল্প।"

বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে জম্মু-কাশ্মির হামলার জবাবে সামরিক অভিযান চালানোর পরোক্ষ অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী।

বৈঠকের পর মোদির বাসভবনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত হন। হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। ২০১৯ সালে পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হন। তার জবাবে ভারতের বালাকোটে বিমান হামলার ঘটনা এখনো স্মরণীয়।

শীলা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...