| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আলেমদের বেইজ্জতি করার পরিণতি সাতক্ষীরা চেয়ারম্যান

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৭ ০৮:০৮:৪১
আলেমদের বেইজ্জতি করার পরিণতি সাতক্ষীরা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার এক চেয়ারম্যান কর্তৃক এক সম্মানিত ইসলামি বক্তার প্রতি অবমাননাকর আচরণের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছি। এই অপমান শুধু একজন আলেমের নয়, বরং গোটা ইসলামপ্রিয় জনগণের আত্মমর্যাদায় আঘাত হেনেছে।

আমাদের সুস্পষ্ট দাবি—যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমানকে গ্রেফতার না করা হয়, তবে জেলার সকল আলেম-ওলামা, ইমাম ও ইসলামি বক্তারা মসজিদে ইমামতি কিংবা মাহফিলে বক্তব্য প্রদান থেকে বিরত থাকবেন।

আমরা দাবি করছি—- তাকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।- জাতির সামনে ও ইসলামী স্কলার ভাইয়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।- ভবিষ্যতে যাতে কেউ আর আলেম সমাজকে এভাবে অসম্মান করার সাহস না পায়, সে জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

সাতক্ষীরাবাসী দেখেছেন, কীভাবে একজন নিরীহ ইসলামি বক্তাকে প্রকাশ্যে গালিগালাজ করা হয়েছে। আমরা এই অপমানের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে একত্রিত হয়েছি। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা এই অন্যায়ের বিচার চাই।

যদি আগামী শুক্রবারের আগেই অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ক্ষমা না চান এবং প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

সন্ত্রাস, দুর্নীতি ও স্বৈরাচার আমাদের ইসলামি সমাজে চলবে না। আমরা চাই, ইসলামের মর্যাদা রক্ষায় সরকার ও প্রশাসন কার্যকর ভূমিকা নেবে।

সাতক্ষীরার মাটি কোরআনের ঘাঁটি—এখানে আলেমদের অসম্মান করা কখনোই সহ্য করা হবে না।

সোহাগ/

ট্যাগ: মাহফিল

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...