| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

পরীক্ষা শুরুর ২০ মিনিট পর ফেসবুকে এসএসসির প্রশ্ন ফাস

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৭ ১৩:০৯:৪৮
পরীক্ষা শুরুর ২০ মিনিট পর ফেসবুকে এসএসসির প্রশ্ন ফাস

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টা ২০ মিনিটে ‘আমাদের চৌহালী’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রশ্নপত্রটি আপলোড করা হয়। পরীক্ষা শুরু হওয়ার মাত্র ২০ মিনিটের মাথায় এই ঘটনা ঘটায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই উপজেলা প্রশাসন সক্রিয় হয়ে ওঠে এবং বেলা ১১টার মধ্যে গ্রুপ থেকে প্রশ্নপত্রটি সরিয়ে ফেলা হয়।

গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম খাসপুকুরিয়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। তিনি গত ১০ বছর ধরে এই ফেসবুক গ্রুপটি পরিচালনা করছেন।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান জানান, প্রশ্নফাঁসের ঘটনায় মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় পরীক্ষার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হয়নি।

চৌহালী থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলার প্রস্তুতি চলছে।

মনিরুল ইসলাম জানান, এক নারী ব্যবহারকারী ‘সানজিদা’ নামে সকাল ১০টা ২০ মিনিটে প্রশ্নটি পোস্ট করেন এবং কিছুক্ষণ পর নিজেই তা ডিলিট করে দেন। তিনি আরও বলেন, “সানজিদা নামের আইডিটি কে চালায় তা জানা যায়নি, এটি ভুয়া আইডিও হতে পারে। তবে ঘটনাটি অত্যন্ত বিব্রতকর।”

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। তবে প্রশ্ন কোথা থেকে ফাঁস হয়েছে এবং কারা জড়িত, সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। যদি পরীক্ষাকেন্দ্র সংশ্লিষ্ট কেউ জড়িত থাকে, তাহলে বোর্ড ব্যবস্থা নেবে, অন্যথায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে। তবে এতে পরীক্ষার উপর কোনও নেতিবাচক প্রভাব পড়েনি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...