| ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

রাস্তায় প্রকাশ্যে জোর করে হিজাব খুলে নারীকে হেন-স্থা

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৫ ১৭:৪৪:৪৩
রাস্তায় প্রকাশ্যে জোর করে হিজাব খুলে নারীকে হেন-স্থা

নিজস্ব প্রতিবেদক: ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খালাপার এলাকায় প্রকাশ্যে এক তরুণীর হিজাব জোর করে খুলে নেওয়ার ঘটনা ঘিরে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। শুধু তাই নয়, ওই নারীর সঙ্গে থাকা পুরুষ সঙ্গীকেও মারধর ও হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। ভিডিওতে দেখা যায়, একদল পুরুষ ফারহিন নামের এক তরুণীর হিজাব জোরপূর্বক খুলে ফেলছে এবং তার সঙ্গী সচিনকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করছে। পথচারীদের একজন মোবাইলে পুরো ঘটনাটি ধারণ করেন এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

জানা গেছে, ২০ বছর বয়সী ফারহিন স্থানীয় একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের কর্মী। ১২ এপ্রিল বিকেলে তিনি তার সহকর্মী সচিনের সঙ্গে মোটরসাইকেলে ঋণের কিস্তি সংগ্রহ করতে যাচ্ছিলেন। সেই সময় স্থানীয় একটি গলিতে আট থেকে দশজনের একটি দল তাদের পথ আটকায় এবং নিগ্রহের শিকার করে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকেই নিরাপদে থানায় নিয়ে যায়। ফারহিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ তাৎক্ষণিকভাবে মামলা রুজু করে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।

মুজাফফরনগর সিটি সার্কেলের পুলিশ অফিসার রাজকুমার সাও জানান, “ঘটনার ভিডিও বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

এই ঘটনার ভিডিও সামনে আসার পর সমাজের নানা শ্রেণি থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচারের দাবি জানিয়ে হাজারো মানুষ সরব হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন নারীর নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...