| ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

ইরানকে কঠোর বার্তা জানাল এক মুসলিম দেশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মার্চ ০৮ ১৫:৩৭:৩১
ইরানকে কঠোর বার্তা জানাল এক মুসলিম দেশ

ইরানকে সৌদি আরবের কড়া বার্তা: সার্বভৌমত্বে আঘাত লাগলে পাল্টা জবাবের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাতের কূটনৈতিক সমাধান চায় সৌদি আরব। তবে ইরান যদি সৌদি ভূখণ্ড বা জ্বালানি খাতের ওপর হামলা অব্যাহত রাখে, তবে রিয়াদও পাল্টা জবাব দিতে দ্বিধা করবে না। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া চারটি সূত্রের তথ্যে এই কড়া হুঁশিয়ারির কথা উঠে এসেছে।

সৌদি আরবের অবস্থান ও আকাশসীমা ব্যবহার

সূত্র মতে, গত শনিবারের (৭ মার্চ) আগেই রিয়াদ তেহরানকে এই বার্তা পাঠায়। এর দুই দিন আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেন। সেখানে তিনি স্পষ্ট করেন যে, সৌদি আরব বা অন্য কোনো উপসাগরীয় দেশ যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলার জন্য তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি।

কঠোর হুঁশিয়ারি ও পাল্টা হামলার সম্ভাবনা

প্রিন্স ফয়সাল সতর্ক করে জানান, যদি সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা বা ভূখণ্ডের ওপর ইরানের হামলা চলতে থাকে, তবে রিয়াদ কেবল পাল্টা ব্যবসাই নেবে না, বরং মার্কিন বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিতেও বাধ্য হতে পারে। যদিও সৌদি আরব উত্তেজনা প্রশমনে যেকোনো ধরণের মধ্যস্থতাকে স্বাগত জানাতে প্রস্তুত।

ইরানের সুর বদল ও ক্ষমা প্রার্থনা

সৌদি আরবের এই কঠোর অবস্থানের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুর কিছুটা নরম করেছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি আশ্বাস দেন যে, প্রতিবেশী দেশগুলো থেকে হামলা না হলে ইরান আর পাল্টা হামলা চালাবে না। একইসঙ্গে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে তেহরানের চালানো পূর্ববর্তী হামলার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন।

ট্রাম্পের অনড় অবস্থান ও চরম হুমকি

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যেকোনো ধরণের সমঝোতা প্রত্যাখ্যান করেছেন। সংঘাতের অষ্টম দিনে (৭ মার্চ) তিনি সাংবাদিকদের জানান, ইরানকে সম্পূর্ণ সামরিক শক্তিহীন না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। এমনকি তিনি ইরানের শীর্ষ নেতাদের হত্যার হুমকি দিয়ে ইঙ্গিত দিয়েছেন যে, একসময় তেহরানে ‘আত্মসমর্পণ’ করার মতো নেতৃত্বও আর অবশিষ্ট থাকবে না।

বর্তমানে এই সংঘাত বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...