| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের দৌড়ে বাংলাদেশের সামনে কী সমীকরণ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৫ ১৫:৫৭:০৭
বিশ্বকাপের দৌড়ে বাংলাদেশের সামনে কী সমীকরণ

২০২৭ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিতে মরিয়া বাংলাদেশ। সবচেয়ে বেশি চিন্তার নাম ছিল ওয়েস্ট ইন্ডিজ, যাদের কাছে সিরিজ হেরে আগেই সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ হারায় টাইগ্রেসরা। সেই পুরনো প্রতিপক্ষকেই এবার আবার সামনে পাচ্ছে পাকিস্তানে চলমান বাছাইপর্বে।

তবে এবার গল্পটা একটু ভিন্ন। বাংলাদেশ শিবিরে এসেছে আশার হাওয়া—আর সেটা এনে দিয়েছে আয়োজক পাকিস্তান। স্কটল্যান্ডের কাছে হারের পর পাকিস্তানের বিপক্ষেও হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সিদরা আমিন আর ফাতিমা সানার দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান ৬৫ রানে হারিয়েছে ক্যারিবীয় নারীদের।

এই পরাজয়টাই বাংলাদেশের জন্য বিশ্বকাপে ওঠার পথটা অনেকটাই সহজ করে দিয়েছে। আজ যদি স্কটল্যান্ডকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে এক পা রেখে দেবে বিশ্বকাপে। এরপর বাকি দুই ম্যাচের (পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ) যেকোনো একটিতে জয় পেলেই নিশ্চিত হয়ে যাবে বিশ্বকাপ টিকিট।

৪টি জয় মানে ৮ পয়েন্ট, যা ওয়েস্ট ইন্ডিজের ধরাছোঁয়ার বাইরে। এমনকি স্কটল্যান্ডের কাছেও সেই সুযোগ থাকবে না, যদি তারা আজ হার মানে। এমনটা হলে পাকিস্তান ও বাংলাদেশই যাবে বিশ্বকাপে।

তবে অঘটনের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আজকের ম্যাচে যদি হারে বাংলাদেশ, তাহলে পরের দুই ম্যাচে জয়ের পাশাপাশি তাকিয়ে থাকতে হবে স্কটল্যান্ডের ফলাফলের দিকেও।

বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনা সংক্ষেপে:

১. স্কটল্যান্ডকে হারালে পরের দুই ম্যাচে মাত্র ১টিতে জিতলেই বিশ্বকাপে। ২. স্কটল্যান্ডের কাছে হারলে, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ—দুই ম্যাচেই জিততেই হবে।

আজ বিকেল ৩টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে টাইগ্রেসরা। খেলা সরাসরি দেখা যাবে আইসিসি’র ওয়েবসাইটে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...