| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেছেন তোফায়েল আহমেদ সত্য মিথ্যা যা জানা গেল

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৫ ১৫:১৪:২৩
মারা গেছেন তোফায়েল আহমেদ সত্য মিথ্যা যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন—এমন একটি খবর সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তদন্তে জানা গেছে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন গুজব।

ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন একটি ফেসবুক পোস্টে বিষয়টি স্পষ্ট করে জানান। তিনি লেখেন, “তোফায়েল ভাইকে নিয়ে ছড়ানো খবরটি সম্পূর্ণ মিথ্যা ও গুজব। তিনি সুস্থ আছেন। সবাইকে অনুরোধ করব, দয়া করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।”

তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইন গণমাধ্যমকে জানান, “স্যার একেবারে সুস্থ আছেন, বর্তমানে ঘুমাচ্ছেন। তার মৃত্যু নিয়ে যে খবরটি ছড়িয়েছে, সেটির কোনো ভিত্তি নেই।”

সন্ধ্যার পর থেকেই বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে তোফায়েল আহমেদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় বিভ্রান্তি ও উৎকণ্ঠা। তবে দলীয় এবং ব্যক্তিগত সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি সুস্থ রয়েছেন এবং কোনো রকম শারীরিক জটিলতা নেই।

মাসুদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...