| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ভয় দেখিয়ে ঘুষ নিতে গিয়ে ধরা দুই এসআই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৫ ১১:৫১:৩২
ভয় দেখিয়ে ঘুষ নিতে গিয়ে ধরা দুই এসআই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা থানার দুই পুলিশ কর্মকর্তা এসআই নাহিদ ও এসআই মনজুরুল ইসলাম সজীব ভয়ভীতি দেখিয়ে ঘুষ নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। অভিযোগ অনুযায়ী, মিরপুর এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী মো. সোহেলকে সাজানো ধর্ষণ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে প্রথমে ১ লাখ টাকা দাবি করা হয়। পরে ঘুষের বিনিময়ে সোহেলকে মুক্তি দেওয়া হয়।

৫ এপ্রিল, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বাড়ি ফেরার পথে রমনা পার্কের সামনে সোহেলকে একটি অচেনা নারী সাহায্যের কথা বলে ফাঁদে ফেলে। হঠাৎই সে চিৎকার শুরু করে, অভিযোগ তোলে যৌন হয়রানির। কিছুক্ষণের মধ্যেই এসআই নাহিদ ঘটনাস্থলে এসে সোহেলকে গ্রেপ্তার করেন।

পরে এসআই নাহিদ ও এসআই মনজুরুল সোহেলকে ধর্ষণচেষ্টার মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ঘুষ দাবি করেন। সোহেলের স্ত্রী মনিকা আক্তার ধারদেনা করে প্রথমে ৫০০ টাকা দেন, পরে ৫ হাজার টাকা না পেরে নিজের গলার স্বর্ণের চেইন দিয়ে স্বামীকে ছাড়িয়ে আনেন।

এনটিভির সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি জনসম্মুখে আসে। সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে চেইন নেওয়ার মুহূর্ত এবং পুলিশের প্রতিক্রিয়া। মিডিয়ায় খবর প্রকাশের পর এসআই মনজু ভুক্তভোগীদের কাছে ঘুষের টাকা ও চেইন ফেরত দেন।

ডিএমপি ও পুলিশ সদর দপ্তর জানায়, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষী প্রমাণিত হলে যথাযথ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোহাগ/

ট্যাগ: পুলিশ

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...