| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

লাফিয়ে বাড়ল সয়াবিন তেলের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৪ ২০:৪৬:৫৭
লাফিয়ে বাড়ল সয়াবিন তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: এক সপ্তাহ টানা আলোচনা আর দর-কষাকষির পর, অবশেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিলেন ভোজ্য তেল উৎপাদকরা। এখন থেকে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯ টাকা, যা আগে ছিল ১৭৫ টাকা।

রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। নতুন দাম আজ থেকেই কার্যকর হয়েছে।

নতুন দামে পাঁচ লিটার বোতলের সয়াবিন তেলের মূল্য এখন ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। পাশাপাশি, খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ১২ টাকা বাড়িয়ে ১৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ ডিসেম্বর সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল, তখন বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৭৫ টাকা করা হয়েছিল।

জানা গেছে, ঈদের আগে, ২৭ মার্চ মিল মালিকরা নতুন দাম বৃদ্ধির প্রস্তাব দেন। তখন তারা বোতলজাত সয়াবিনে লিটারপ্রতি ১৮ টাকা এবং খোলা সয়াবিনে ১৩ টাকা বাড়ানোর প্রস্তাব দেন। ভোজ্য তেলে সরকারের দেওয়া কর-সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর করার ঘোষণা আসে।

এই সিদ্ধান্তের কথা সংগঠনটি লিখিতভাবে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে জানায়।

রমজানের আগে বাজার স্থিতিশীল রাখতে সরকারের দেওয়া কর রেয়াত ৩১ মার্চ শেষ হওয়ায়, ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি তোলে। এরপর ঈদের ছুটি শেষে একাধিক বৈঠকে দাম নিয়ে আলোচনা হয়। লিটারে দাম ১৯০ টাকার ওপরে যাবে কি না – তা নিয়ে ছিল টানাপড়েন। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা চারদিন এই নিয়ে বৈঠক চলে, কিন্তু তখন চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

এরই মধ্যে, ট্যারিফ কমিশন এনবিআরকে (জাতীয় রাজস্ব বোর্ড) চিঠি দিয়ে তেলের ওপর শুল্ক-করের রেয়াত ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। তবে এনবিআর এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...