| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইহুদি ধর্মশাস্ত্র অনুযায়ী ইসরায়েলের আয়ু আর মাত্র ২ বছর!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৪ ১৩:২১:০০
ইহুদি ধর্মশাস্ত্র অনুযায়ী ইসরায়েলের আয়ু আর মাত্র ২ বছর!

বিশেষ প্রতিবেদন: গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে ফুঁসে উঠেছে সারা বিশ্ব। লাখো মানুষ প্রতিদিন রাস্তায় নেমে ফিলিস্তিনের স্বাধীনতা এবং ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানাচ্ছেন। অনেকেই এই বিক্ষোভ থেকে চাইছেন ইসরায়েলের পতন।

এই পরিস্থিতিতে ইসরায়েলিদের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে, যা জন্ম নিয়েছে তাদের নিজস্ব ধর্মগ্রন্থ তালমুদের একটি পুরনো ভবিষ্যদ্বাণী থেকে। সেই ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কোনো ইহুদি রাষ্ট্র ৮০ বছরের বেশি টিকে থাকতে পারে না। আর সেই হিসেব অনুযায়ী, আধুনিক ইসরায়েলের আয়ু আর মাত্র দুই বছর!

ইহুদি ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের 'অষ্টম দশকের অভিশাপ' হিসেবে পরিচিত ভবিষ্যদ্বাণী অনুযায়ী, ইসরায়েলের পতন হবে ৮০ বছর পূর্ণ হওয়ার আগেই। আধুনিক ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল ১৯৪৮ সালের ১৪ মে। সেই অনুযায়ী, ২০২৮ সালে ইসরায়েলের ৮০ বছর পূর্ণ হবে। বিশ্লেষকরা বলছেন, তালমুদের এই ভবিষ্যদ্বাণী সত্যি হলে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যেই ইসরায়েলের পতন ঘটতে পারে।

গত ২০০০ বছরে বহুবার ইহুদিদের ছোট-বড় রাজ্য গড়ে উঠেছে, কিন্তু দাউদ (আ.) ও হাসমনিয়ান রাজত্ব ছাড়া কোনো ইহুদি রাষ্ট্রই ৮০ বছরের বেশি টেকেনি। এমনকি এই দুই রাজত্বও ৮০ বছরের মাথায় ভেঙে পড়ে। তাই অনেকেই বলছেন, ইহুদি ধর্মশাস্ত্রের এই ভবিষ্যদ্বাণী নিছক কল্পনা নয়, বরং ইতিহাসেও এর মিল রয়েছে।

এইসব আলোচনায় আতঙ্কিত হয়ে পড়েছে ইসরায়েল সরকার। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন যেকোনো মূল্যে নিজেদের টিকিয়ে রাখার চেষ্টা করছেন। গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেন – সব জায়গাতেই হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকরা মনে করছেন, তারা যেন বুঝে গেছে ভবিষ্যৎ তাদের অনুকূলে নয়।

তবে প্রশ্ন হলো—তালমুদের ভবিষ্যদ্বাণী কি সত্যি হবে? আর আল্লাহর পক্ষ থেকে যদি কোনো শাস্তি নেমে আসে, তা থেকে কি ইসরায়েল রক্ষা পাবে?

শেখ ফরিদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...