| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ড. ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৩ ১৭:০৯:৫৮
ড. ইউনূসকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: আজ আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে 'সম্প্রীতি ভবন'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি কৃতজ্ঞতা জানান মাননীয় প্রধান উপদেষ্টাসহ অনুষ্ঠানের আয়োজকদের প্রতি এবং তুলে ধরেন দেশের ধর্মীয় সম্প্রীতির বার্তা।

সেনাপ্রধান বলেন, “এই মহতী আয়োজনের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। মাননীয় প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই—আমার অনুরোধে তিনি সাড়া দিয়ে অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও উপস্থিত হয়েছেন এবং আমাকে এই মহৎ উদ্যোগে অনুপ্রাণিত করেছেন।"

তিনি আরও বলেন, “বাংলাদেশ সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের জন্য এক শান্তির আবাসভূমি। আমরা একসঙ্গে বসবাস করি, করবো, এবং দেশের শান্তি ও শৃঙ্খলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

সেনাপ্রধান গৌতম বুদ্ধের বাণীর প্রাসঙ্গিকতা তুলে ধরে বলেন, “গৌতম বুদ্ধের শান্তির বাণী এই সময়ে অত্যন্ত জরুরি। আমরা একটি শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশ চাই—যেখানে হানাহানি ও বিদ্বেষের কোনো স্থান নেই।”

তিনি দেশবাসীকে ঐক্যের বার্তা দিয়ে বলেন, “আমরা একসাথে এই দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যেতে চাই। ইনশআল্লাহ, আমরা সবাই মিলেই এই দেশকে এক শান্তিপূর্ণ রাষ্ট্রে রূপান্তরিত করব।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...