| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নিয়ে নতুন বার্তা দিলেন সেনাপ্রধান

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৩ ১৫:২৭:১২
বাংলাদেশ নিয়ে নতুন বার্তা দিলেন সেনাপ্রধান

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত—এমনই প্রত্যয় ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (১৩ এপ্রিল) রাজধানীর মেরুল বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, "আজকের এই আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নিদর্শন। বিভিন্ন ধর্ম ও মতের মানুষ এখানে একত্রিত হয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়েছে। আমরা জাতির পিতার আদর্শ ও গৌতম বুদ্ধের শান্তির নীতিকে অনুসরণ করে একটি সহনশীল, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে চাই।"

জেনারেল ওয়াকার-উজ-জামান আরও বলেন, "আমি আমার জীবনের একটি বড় সময় পার্বত্য চট্টগ্রামে কাটিয়েছি। অভিজ্ঞতা থেকে বলতে পারি—মতভেদ থাকলেও একে অপরের প্রতি সম্মান থাকা অত্যন্ত জরুরি।" এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...