| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের বিশাল কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১২ ২৩:১২:০০
বাংলাদেশের বিশাল কর্মসূচি নিয়ে যা লিখেছে ইসরায়েলি গণমাধ্যম

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষ অংশ নিয়েছেন। এই বিশাল বিক্ষোভের খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এবং সেই সূত্রে প্রতিবেদনটি পুনঃপ্রকাশ করেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অফ ইসরায়েল।

এপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানী ঢাকায় ইসরায়েলবিরোধী এক বিশাল র‍্যালিতে প্রায় এক লাখ মানুষ অংশ নেয়। তবে টাইমস অফ ইসরায়েল এই প্রতিবেদনটিকে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছে। তাদের শিরোনামে বলা হয়েছে, “বাংলাদেশে গাজা যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ—নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি পিটিয়েছে জনতা।”

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। অনেকে হাতে ছিলেন ফিলিস্তিনের পতাকা, এবং মুখে ছিল "ফ্রি ফিলিস্তিন" স্লোগান।

বিক্ষোভকারীদের অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিকৃতি পুত্তলিতে প্রতীকী আঘাত করেন। অনেকে প্রতীকী কফিন ও আহত ফিলিস্তিনিদের প্রতিচ্ছবি বহন করছিলেন।

প্রতিবেদনের শেষাংশে টাইমস অফ ইসরায়েল উল্লেখ করেছে, বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যার জনসংখ্যা প্রায় ১৭ কোটি। দেশটির সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ; কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর আবারও ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে নামছে বাংলাদেশ। ২০২৬ সালের ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...