| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশকে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা দেবে যে দেশ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১২ ১৭:২৫:৩৫
বাংলাদেশকে ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা দেবে যে দেশ

দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটনশক্তিধর দেশ ভিয়েতনাম এবার পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২৪ সালে প্রায় ১ কোটি ৭৫ লাখ পর্যটকের গন্তব্য হওয়া দেশটি এবার ৫ থেকে ১০ বছর মেয়াদি 'গোল্ডেন ভিসা' চালুর উদ্যোগ নিয়েছে। এই প্রস্তাব প্রধানমন্ত্রী ফাম মিনহ চিনের কাছে পেশ করেছে দেশটির ট্যুরিজম অ্যাডভাইজরি বোর্ড।

থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে দীর্ঘমেয়াদি ভিসার মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধু ভিসা নয়, এই প্রকল্পে বিনিয়োগকারীদের জন্য ১০ বছর মেয়াদি ভিসার পাশাপাশি ৫ বছর পর স্থায়ী বসবাসের সুযোগ এবং দক্ষ পেশাজীবীদের জন্য 'ট্যালেন্ট ভিসা'-র কথাও রয়েছে।

প্রাথমিকভাবে হো চি মিন সিটি, হ্যানয়, ডা নাং ও ফু কুওক—এই চারটি জনপ্রিয় শহরে শুরু হবে এই প্রকল্প। ২০২৬ সালে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালুর আগেই দেশটির লক্ষ্য ২ কোটি ৩০ লাখ বিদেশি পর্যটককে আকর্ষণ করা।

বর্তমানে ভিয়েতনাম ১ থেকে ৫ বছর মেয়াদি বিনিয়োগভিত্তিক ভিসা দিয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে বড় ক্যাটাগরি ডিটি-১, যেখানে প্রায় ৩৩ কোটি টাকার বেশি বিনিয়োগ করলে ৫ বছর মেয়াদি ভিসা মেলে। এছাড়া আরও তিনটি ক্যাটাগরিতে তিন বছর, দুই বছর এবং এক বছরের ভিসা দেওয়া হয় বিভিন্ন বিনিয়োগ পরিমাণের ভিত্তিতে।

বিশেষজ্ঞদের মতে, এই দীর্ঘমেয়াদি ভিসা নীতির ফলে ভিয়েতনাম শুধু পর্যটনের নয়, বিনিয়োগের কেন্দ্র হিসেবেও পরিণত হবে। তবে সেই সঙ্গে অবকাঠামো, সেবার মান ও পরিবেশ সংরক্ষণের দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।

ট্যাগ: ভিসা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...