| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় গণবিক্ষোভ, যা বললেন আজহারী ও আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১০ ২১:৫২:২১
ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ঢাকায় গণবিক্ষোভ, যা বললেন আজহারী ও আহমাদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে আগামী ১২ এপ্রিল, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক বিশাল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান জানিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামি চিন্তাবিদ মাওলানা মিজানুর রহমান আজহারী এবং শায়খ আহমাদুল্লাহ।

তারা জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এটি হতে যাচ্ছে অন্যতম বৃহৎ এবং ব্যতিক্রমধর্মী এক বিক্ষোভ-সমাবেশ। এতে রাজনীতি বা মতাদর্শ নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে একত্রিত হবেন ইনশাআল্লাহ।

এই সমাবেশে অংশ নিচ্ছে—বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি, হেফাজতে ইসলামসহ আরও বহু রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন। পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটার, নাট্যজগতের তারকা, তাবলীগ জামাত, আহলে হাদীস, বিভিন্ন মাদরাসা ও আলেমসমাজ, জনপ্রিয় ইউটিউবার, সাংবাদিক, এবং সমাজের বিভিন্ন পেশার প্রভাবশালী ব্যক্তিরাও অংশ নেবেন।

সমাবেশে উপস্থিত থাকবেন—বায়তুল মোকাররম মসজিদের খতীব মাওলানা আব্দুল মালেক, 'আমার দেশ' সম্পাদক মাহমুদুর রহমান, মাহমুদুল হাসান সোহাগ, আয়মান সাদিক, আরজে কিবরিয়া, লতিফুল ইসলাম শিবলীসহ আরও অনেকে।

এই কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যেই জনমনে ব্যাপক সাড়া ও আগ্রহ দেখা যাচ্ছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...