| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের নাম পরিবর্তনের আবেদন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১০ ১৪:৫৬:৫৩
বাংলাদেশের নাম পরিবর্তনের আবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তনের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এর পরিবর্তে দেশের নাম রাখতে চায় ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’—বাংলায় যার অর্থ ‘বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র’।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টায় দলটির মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে অবস্থিত জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে এই প্রস্তাবনা জমা দেয়।

প্রতিনিধি দলটি কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে লিখিত মতামত তুলে দেয়।

লিখিত বক্তব্যে বলা হয়,"রাষ্ট্রের নামের মধ্যেই জনগণের কল্যাণের দর্শন প্রতিফলিত হওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আমরা ‘পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ’ নামটি প্রস্তাব করছি।"

প্রতিনিধি দলে কারা ছিলেন?

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন:

- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন - যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান - ইঞ্জিনিয়ার আশরাফুল আলম - সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

প্রসঙ্গত, চলমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন দল ও সংগঠনের মতামত গ্রহণ করছে। এই প্রস্তাব তারই অংশ হিসেবে জমা দেওয়া হলো।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...