| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বিদ্যালয়ের তালা সড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১০ ১১:৩৫:৫০
বিদ্যালয়ের তালা সড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে কক্সবাজারের উখিয়ার মরিচ্যা হলদিয়া পালং আদর্শ বিদ্যানিকেতনের ১৩ জন পরীক্ষার্থী এখনো অ্যাডমিট কার্ড না পাওয়ায় চরম হতাশা ও ক্ষোভে ফেটে পড়েছে। সকালে তারা পরীক্ষা দিতে এসে দেখে, বিদ্যালয়ের গেটে তালা। এই অবস্থায় অনেকেই কান্নায় ভেঙে পড়ে এবং পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।

উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরী জানান, "পরীক্ষা শুরুর মাত্র ৩০ মিনিট আগে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমবারের মতো আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে চট্টগ্রাম বোর্ডে খোঁজ নিয়ে জানতে পারি, প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ফরম পূরণই করেনি। এসব অনুমোদনহীন স্কুল গজিয়ে উঠায় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হচ্ছে। অভিভাবকেরা লিখিত অভিযোগ দিলে আমরা কঠোর ব্যবস্থা নেব।"

এদিকে, এক পরীক্ষার্থীর অভিভাবক নুর আলম বলেন, "আমার মেয়ের ফরম পূরণের জন্য টাকা দিয়েছি। আজ সকালে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল। এসে দেখি স্কুলে তালা ঝুলছে, প্রধান শিক্ষকও পলাতক।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়, ফলে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ট্যাগ: এসএসসি

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...