| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভারতীয় ভিসা নিয়ে অবশেষে আসলো সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৯ ২২:২৮:১২
ভারতীয় ভিসা নিয়ে অবশেষে আসলো সুখবর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সুসংহত রাখতে এবং আমদানি-রপ্তানির গতি বৃদ্ধি করতে দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে সড়কপথে রাজশাহী থেকে হিলিতে এসে তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সেখানে তিনি ব্যবসায়ী এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সঙ্গে আলোচনা করেন।

ভারতে কিছু সময় অবস্থান করার পর, মনোজ কুমার আবারও বাংলাদেশে ফিরে এসে হিলি স্থলবন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস কর্মকর্তাদের এবং ব্যবসায়ীদের সঙ্গে একটি বৈঠক করেন।

বৈঠকে মনোজ কুমার জানান, ভারতীয় অংশে রাস্তাঘাট ও কোয়ারেন্টাইনসহ বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে, এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি আরও বাড়বে।

তিনি আরও জানান, বর্তমানে বিজনেস ও মেডিকেল ভিসা চালু রয়েছে এবং দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনা সাপেক্ষে খুব দ্রুত ট্যুরিস্ট ভিসাও চালু হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...