| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৯ ২১:২৪:১৯
বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন

নিজস্ব প্রতিবেদক: "আপনাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে, সেটি নষ্ট করবেন না,"—এমন মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন, "বিএনপি রাস্তায় নামার আগে নির্বাচন দিন।"

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবী জানিয়ে, তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এসব কথা বলেন। জামায়াত ইসলামী, এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে তাড়াহুড়ো না থাকলেও, বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়।

শামসুজ্জামান নির্বাচন প্রসঙ্গে সতর্ক করে আরও বলেন, "বিএনপিকে রাস্তায় নামানোর আগে নির্বাচনের দিন ঘোষণা করুন। আর তা না হলে, হাসিনার দিকে তাকান—প্রমাণ করে দেখাবো, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে।"

তিনি আরও বলেন, "সরকার যদি বিশেষ কিছু বাস্তবায়ন না করে, তবে আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। অনেকেই মনে করছেন তারা ক্ষমতায় যাবে। তাদের উদ্দেশ্যে বলবো, সাহস থাকলে নির্বাচন করে ক্ষমতায় আসুন।"

শামসুজ্জামান বলেন, "বিএনপি বরাবরই চ্যালেঞ্জ গ্রহণ করতে পছন্দ করে এবং বিএনপি যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দল এত চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কারণ, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, তা জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে এসেছে।"

তিনি আরও বলেন, "বর্তমানে অনেক রাজনৈতিক দল মনে করছে, নির্বাচনের মাধ্যমে বিএনপিকে হারিয়ে তারা সরকার গঠন করবে। তাহলে কেন নির্বাচনের বিরোধিতা করছেন? নির্বাচন দিন, যদি আপনারা বিজয়ী হন, আমরা আপনাদের সরকার গঠন করতে সাধুবাদ জানাবো।"

—রুসা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...