ভারতীয় ভিসা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ
নিজস্ব প্রতিবেদক: ভারতের ভিসা ইস্যুতে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, "ভিসা দেওয়া না দেওয়া একান্তই ভারতের নিজস্ব সিদ্ধান্ত। তবে এক দেশের ভিসা বন্ধ হয়ে গেলে শূন্যতা সৃষ্টি হয় না—মানুষ অন্য দেশ থেকে সমাধান খুঁজে নেয়।"
মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা জানতে চান, ভারত যখন বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে, তখন এই পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিচ্ছে কি না। জবাবে তৌহিদ হোসেন বলেন, "ভিসা দেওয়া হচ্ছে না বলে আমাদের দিক থেকে তেমন কোনো আলাদা উদ্যোগ নেই। অতীতে আমরাও ভারতের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধ রেখেছিলাম। তবে আন্তর্জাতিক বাস্তবতায় এক দেশে সীমাবদ্ধতা থাকলে মানুষ বিকল্প পথ খুঁজে নেয়।"
এ সময় ইতালির ভিসা ইস্যু নিয়েও মন্তব্য করেন তিনি। সম্প্রতি ইতালির দূতাবাসে ভিসা পেতে বাংলাদেশিদের ভোগান্তি এবং বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমরা ইতালির সঙ্গে নিয়মিত আলোচনা করছি। তবে সত্যি বলতে, ভিসার জন্য জমা দেওয়া ডকুমেন্ট নিয়ে তাদের (ইতালির) কিছু প্রশ্ন রয়েছে।"
তিনি আরও জানান, অনেক আবেদনকারী সঠিক কাগজপত্র জমা দিলেও, কিছু ক্ষেত্রে জাল বা ভুয়া ডকুমেন্টও দেওয়া হয়েছে। এতে পুরো প্রক্রিয়াই সন্দেহের মুখে পড়েছে। যার ফলে, নির্দোষ আবেদনকারীরাও এখন সমস্যায় পড়ছেন।
"যাদের কাগজ সঠিক, তারাও ভিসা জটিলতায় পড়ছেন—এটা খুবই দুর্ভাগ্যজনক," যোগ করেন তৌহিদ হোসেন।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
