| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ঈদুল আযহার সম্ভাব্য তারিখ জানা গেল

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ০৭ ১৫:৫৯:২৮
ঈদুল আযহার সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ শেষ না হতেই, সামনে চলে এসেছে ঈদুল আযহার সুমহান বার্তা। ইতোমধ্যে আসন্ন ঈদের দিনের সম্ভাব্য তারিখ নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইসলামী নিয়ম অনুসারে, ঈদুল আযহা পালন করা হয় হিজরি বর্ষপঞ্জিকার জিলহজ মাসের ১০ তারিখ। ঈদুল ফিতর থেকে ঈদুল আযহার মধ্যে প্রায় দুই মাস ১০ দিনের ব্যবধান থাকে। যেহেতু হিজরি মাসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই জিলহজ মাসের চাঁদ দেখার পরই ঈদুল আযহা উপলক্ষ্যে সঠিক তারিখ নির্ধারণ করা সম্ভব।

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ইতোমধ্যে ঈদুল আযহা উদযাপনের সম্ভাব্য একটি তারিখ ঘোষণা করেছে। দেশটির আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি জানায়, আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আযহা উদযাপিত হতে পারে। সোসাইটির মতে, জিলহজ মাসের চাঁদ ২৭ মে সন্ধ্যায় দেখা যাবে এবং ২৮ মে জিলহজ মাসের প্রথম দিন হবে। সে অনুযায়ী, ৬ জুন, শুক্রবার ঈদুল আযহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারোয়ান জানিয়েছেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে দৃশ্যমান থাকবে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয়, তবে ৫ জুন বৃহস্পতিবার হবে আরাফাতের দিন, যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এর পরের দিন ৬ জুন শুক্রবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায়, তাহলে জিলহজ মাস শুরু হবে ২৯ মে, এবং ঈদুল আযহা ৭ জুন শনিবার উদযাপিত হবে।

মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপিত হয় একদিন পর। তাই বাংলাদেশের মুসলমানরা সম্ভবত ৭ বা ৮ জুন ঈদুল আযহা পালন করবে।

ঈদুল আযহা কুরবানির ঈদ বা ত্যাগের উৎসব হিসেবে পরিচিত। আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের পুত্রকে কুরবানী করার ঘটনাকে স্মরণ করিয়ে দেয় এই দিনটি। পুত্রকে কুরবানী করা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লামের বিশ্বাসের এক কঠিন পরীক্ষা, যা পরবর্তীতে আল্লাহর নির্দেশে একটি পশু কুরবানির মাধ্যমে সম্পন্ন হয়।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...