যার যা আছে তা নিয়ে মাঠে নামার হুঙ্কার শেখ হাসিনার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে হুঁশিয়ার করে বলেছেন, এখন সময় এসেছে যার যা কিছু আছে তা নিয়েই মাঠে নামার। দেশকে রক্ষা করতে হবে ষড়যন্ত্রকারীদের হাত থেকে। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "জনগণই আমাদের শক্তি, তাদের নিয়েই আমরা এগিয়ে যাবো।"
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দেশবিরোধী চক্র দেশের গরীব মানুষের টাকা লুট করে বিদেশে অপপ্রচার চালাচ্ছে। পত্রপত্রিকা হায়ার করে সরকারবিরোধী গুজব ছড়ানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত চক্র নানান হত্যাকাণ্ড ঘটিয়ে তার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর চেষ্টা করছে।
তিনি বলেন, "আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে। এত মামলা হয়েছে যে, একবার হিসাব করলে ইনুসের (ড. ইউনূস) নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে উঠবে!" তিনি অভিযোগ করেন, দেশের অর্থনীতিকে ধ্বংস করে গরীবের রক্ত চুষে খাওয়ার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে।
শেখ হাসিনা দাবি করেন, দেশের অর্থনীতি তার সরকার ২৬ বিলিয়ন ডলার রিজার্ভে রেখে গিয়েছিল, কিন্তু বর্তমান সরকার তা শেষ করে দিয়েছে। দেশে কর্মসংস্থান নষ্ট হয়েছে, ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়েছে, কৃষকরা উৎপাদন করতে পারছে না, বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। অথচ সরকার বলছে, তারা উন্নতি করেছে।
তিনি বলেন, "দেশের জনগণ দুইবেলা কেন, তিনবেলা-চারবেলা খেতে পারতো, আমরা চিকিৎসা, শিক্ষা, কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলাম। আমরা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়েছিলাম। অথচ এখন সবকিছু ধ্বংসের পথে নিয়ে যাওয়া হচ্ছে।"
তিনি দৃঢ় সংকল্প নিয়ে বলেন, "এই অন্যায়ের বিচার হবে। ইনশাআল্লাহ, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সবাই সুস্থ থাকুন, শক্ত মনোবল নিয়ে চলুন—জয় আমাদের হবেই!"
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ সেপ্টেম্বর ছুটি!
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
- সোনার চেয়েও দামি আগরউড, ১ গ্রাম ১২ কোটি টাকা
- রূপপুরের প্রথম ইউনিট প্রস্তুত, পারমাণবিক যুগে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, ৮ নদীবন্দরে সতর্কসংকেত
- দেশজুড়ে ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণ
- নতুন কাঠামোয় সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ কত
- এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- পে-স্কেলে ১৫% বিশেষ সুবিধা বাতিল, যা বলছেন শিক্ষকরা
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
- বিয়ে না করলে আজীবন পারিবারিক পেনশন পাবেন বিধবা-বিপত্নীকরা
- হু হু করে কমে গেল সৌদি রিয়ালের বিনিময় হার
