| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৬ ১০:১৭:১৬
আরব আমিরাতের ভিসা নিয়ে সুখবর দিলেন প্রধান উপদেষ্টা

সংযুক্ত আরব আমিরাত শিগগিরই বাংলাদেশের জন্য ভিসার দরজা উন্মুক্ত করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, গত জানুয়ারিতে তিনি সংযুক্ত আরব আমিরাত সফর করেন, যেখানে তিনি দেশটির কর্মকর্তাদের সঙ্গে ভিসা ইস্যু নিয়ে আলোচনা করেন। পূর্ববর্তী সরকারের সময়ে বন্ধ হয়ে যাওয়া ভিসা পুনরায় চালুর বিষয়ে তারা আশ্বাস দিয়েছেন। সকল আনুষ্ঠানিকতা শেষ হলেই বাংলাদেশিদের জন্য ভিসার সুযোগ আবার চালু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিনিয়োগ সম্পর্কেও ইতিবাচক বার্তা দেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশের শিল্প খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে, একটি শিল্পাঞ্চল গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ইতোমধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে এবং কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করছে। এর ফলে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের আগ্রহ বাড়ছে।

আগামী মাসে ঢাকায় চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এতে বিশ্বখ্যাত বিনিয়োগকারীরা অংশ নেবেন। ইতোমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মারস্কসহ বিভিন্ন প্রতিষ্ঠান কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই বাংলাদেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ বাস্তবায়ন হতে শুরু করবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...