| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

তামিমকে নিয়ে ভিডিও বার্তায় যা বললেন সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২৪ ২২:৫০:১৮
তামিমকে নিয়ে ভিডিও বার্তায় যা বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক: প্রিমিয়ার লিগের একটি ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে জানা যায়, অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। জরুরি অবস্থায় তামিমকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তার হার্টে রিং পরানো হয়। তামিমের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ সাকিবের ৩৮তম জন্মদিন। এই বিশেষ দিনটি ভক্তদের সঙ্গে উদযাপন করার সময় সাকিব একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সাকিব বলেন, "আশা করি তামিম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে! সবাই তার জন্য দোয়া করবেন। তার পরিবারের জন্য এই কঠিন সময়টা যেন ভালোভাবে পার হয়। ইনশাআল্লাহ, তামিম সুস্থ হয়ে উঠবে!"

এদিকে, ডিপিএল (ডমিস্টিক প্রিমিয়ার লিগ) এর অষ্টম রাউন্ডের ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। এরপর ফিল্ডিংয়ে নামতেও পারেননি তিনি।

তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের (পূর্বের ফজিলাতুননেসা মুজিব হাসপাতাল) ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমকে জানান, "আজ সকালে ৯টা-সাড়ে ৯টার দিকে তামিম অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসা শুরু হয়। আমরা চিন্তা করছিলাম তাকে ঢাকায় নেওয়া হবে কি না, কিন্তু তার অবস্থা গুরুতর হওয়ায় সে আবার আমাদের কাছে ফিরে আসে। গুরুতর অবস্থায় প্রয়োজনীয় সব চিকিৎসা দেওয়া হয় এবং আল্লাহর রহমতে তার অবস্থা এখন কিছুটা উন্নতি হয়েছে।"

তিনি আরও বলেন, "তামিমের একটি হার্ট অ্যাটাক হয়েছিল। এজন্য তার এনজিওগ্রাম করে এনজিওপ্লাস্টি এবং স্টেন্ট বসানো হয়েছে। স্টেন্টিং সফলভাবে করা হয়েছে এবং এখন তার ব্লক পুরোপুরি অপসৃত হয়েছে। তবে তিনি এখনো চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং গুরুতর অবস্থার জন্য কিছুটা সময় লাগবে। আমরা সবাই তার দ্রুত সুস্থতার জন্য প্রাণপণ চেষ্টা করছি।"ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...