| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

আছিয়াকে নিয়ে যা বললেন তার বন্ধু সায়েম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৬ ১২:৩১:৫৭
আছিয়াকে নিয়ে যা বললেন তার বন্ধু সায়েম

নিজস্ব প্রতিবেদক: মাগুরার জারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র সায়েম। তার বয়স আট বছর। ঠিক আছিয়ার সমবয়সী, তবে সায়েম এক মাসের বড়। স্কুলের বন্ধু হিসেবে তারা একসঙ্গে পড়াশোনা করত, খেলাধুলা করত, হাসত, দৌড়াদৌড়ি করত।

সায়েমের চোখেমুখে এখন শুধুই শূন্যতা, আছিয়াকে হারানোর বেদনা।

"আছিয়া খুব হাসিখুশি ছিল, তাই না?"

"হ্যাঁ।" "ও খেলাধুলা করত?"

"হ্যাঁ, আমরা একসঙ্গে খেলতাম।"

"কি কি খেলতে?"

"দৌড়াদৌড়ি, লুকোচুরি, আরও অনেক কিছু।"

আছিয়া শুধু একজন ভালো বন্ধু ছিল না, সবার প্রিয় ছিল। শিক্ষকরা তাকে ভালোবাসতেন, বন্ধুরাও তাকে পছন্দ করত।

"তুমি আছিয়াকে কেমন পছন্দ করতে?" "বোনের মতো, বন্ধুর মতো।"

আছিয়ার নির্মম পরিণতি নিয়ে যখন কথা ওঠে, তখন সায়েম একদম চুপ। তবে সে চায়, যারা আছিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তারা যেন কঠোর শাস্তি পায়।

"তুমি কি চাও, যারা খারাপ কাজ করেছে, তারা শাস্তি পাক?" "হ্যাঁ, আমরা চাই তারা ফাঁসি পাক।"

সায়েমের মতো শিশুদের নিরাপত্তার জন্য সবাইকে সচেতন করতে হবে। তাকে শেখানো হয়, "যদি কেউ তোমার গায়ে হাত দেয়, চুমু খেতে চায়, বা খারাপ কিছু করে, সঙ্গে সঙ্গে বাবা-মাকে জানাবে, ঠিক আছে?"হ্যাঁ।"

আছিয়াকে হারিয়ে শুধু তার পরিবার নয়, তার বন্ধুরাও আজ শোকে কাতর। সায়েম শুধু একটাই প্রার্থনা করে— "আছিয়া যেন আবার ফিরে আসে, সুস্থ হয়ে হাসতে পারে, খেলতে পারে।"

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...