| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৪ ০৯:৫৯:২৪
সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন

নিজস্ব প্রতিবেদক: "আমার শাশুড়ি মনে হয় আমার খাবারের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। কারণ, আমি কিছুই বুঝতে পারিনি।"—বেদনাদায়ক এই স্বীকারোক্তি আছিয়ার বোনের, যার চোখের সামনে এক নিষ্পাপ প্রাণ নিঃশেষ হয়ে গেল।

রাতের বেলায় তিনজন একসঙ্গে ঘুমিয়েছিলেন। কিন্তু কীভাবে সব বদলে গেল, তা বুঝতেই পারেননি তিনি। রাত আটটার পর ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু ফজরের কিছু আগে উঠে দেখেন—দরজা খোলা, আর বোনটি নিথর হয়ে পড়ে আছে।

"আমি বাথরুম থেকে ফিরে দেখি ও পড়ে আছে। দরজা দিয়ে ওকে খাটের পাশে রাখলাম। তখনো বুঝিনি কী ভয়াবহ কিছু ঘটে গেছে। কিছুক্ষণ পর ও কষ্টে কাঁদতে শুরু করে, বলে—‘আপু, আমার অনেক কষ্ট হচ্ছে, আমার শরীর জ্বালাপোড়া করছে।’"

তখনো তিনি ভাবছিলেন, হয়তো পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, তাই ঘুমাতে বলেছিলেন। কিন্তু সকালে বুঝতে পারলেন, আসল ঘটনা আরও ভয়ংকর।

"ওর নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল, হাত-পা শক্ত হয়ে আসছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, ‘কি হয়েছে?’ ও বলল—‘তারা আমার সাথে এটা করেছে।’ আমি তখনও কিছু বুঝতে পারিনি, কারণ আমাকেও ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে রাখা হয়েছিল।"

সকালের দিকে আরও অবস্থা খারাপ হয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মুখে আঘাতের চিহ্ন ছিল। শেষবারের মতো সে বলেছিল—"আপু, আমাকে বাঁচাও!" কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।

"আমার বোনের এই ঘটনার সাথে আমাদের শ্বশুরবাড়ির সবাই জড়িত। তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। শুধু ফাঁসি দিলেই এদের অপরাধের সাজা শেষ হবে না!"

আছিয়ার পরিবারের এখন একটাই দাবি—দোষীদের এমন শাস্তি দিতে হবে, যেন আর কোনো মেয়েকে এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়।

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...