| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

মাগুরায় ধ/র্ষণের শিকার শিশুটি আর নেই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৩ ১৪:৩৪:২১
মাগুরায় ধ/র্ষণের শিকার শিশুটি আর নেই

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় নির্যাতনের শিকার হওয়া শিশুটি আর নেই। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে থাকা শিশুটি বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, সর্বোচ্চ চিকিৎসা সেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। সকাল থেকে তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয় সে। প্রথম দুটি ক্ষেত্রে হৃৎস্পন্দন ফিরে এলেও তৃতীয়বার আর সচল হয়নি।

সেনাবাহিনী শিশুটির পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে।

উল্লেখ্য, গত ৫ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশুটি ভয়াবহ নির্যাতনের শিকার হয়। পরদিন (৬ মার্চ) অচেতন অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ ও শেষে সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ লড়াইয়ের পর আজ সে পৃথিবী থেকে বিদায় নিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...