পাকিস্তানের জিম্মি ট্রেনে ৩৩ সন্ত্রাসীসহ ৫৮ জনের মৃত্যু, উদ্ধার সব যাত্রী
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী একটি ট্রেনে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৫৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে ৩৩ জন হামলাকারী ও ২১ জন নিরীহ যাত্রী। নিরাপত্তা বাহিনীর সফল অভিযানে সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে, তবে চারজন নিরাপত্তা সদস্য প্রাণ হারিয়েছেন।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি গত মঙ্গলবার দুপুরে বেলুচিস্তানের বোলান এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে যাত্রীদের জিম্মি করে। ট্রেনটিতে তখন ৪৪০ জন যাত্রী ছিলেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, চূড়ান্ত অভিযানে সব সন্ত্রাসী নিহত হয় এবং কোনো যাত্রী হতাহত হননি। তবে এর আগেই সন্ত্রাসীরা ২১ জন যাত্রীকে হত্যা করে।
নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, হামলাকারীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহযোগীদের সঙ্গে যোগাযোগ রাখছিল এবং তাদের মধ্যে একজন ‘মাস্টারমাইন্ড’ আফগানিস্তানে অবস্থান করছিলেন। হামলার সময় সন্ত্রাসীরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, "রমজানের পবিত্র মাসে নিরীহ যাত্রীদের হত্যা প্রমাণ করে, এসব সন্ত্রাসীদের ইসলাম, পাকিস্তান কিংবা বেলুচিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নেই।"
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- পে-স্কেলের অর্থ জোগাড়ে সরকারের ৫ পরিকল্পনা
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
