| ঢাকা, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

তিন দিনের মধ্যে তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১১ ১৩:৫৯:৪৩
তিন দিনের মধ্যে তিন বিভাগে বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

মঙ্গলবার (১১ মার্চ) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।

বুধবার (১২ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য অংশে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, আর রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) কুমিল্লা অঞ্চলসহ রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ-ভুটান ম্যাচ, সরাসরি দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ-ভুটান ম্যাচ, সরাসরি দেখুন এখানে

দীর্ঘ ২৩ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন নিয়ে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করতে ...

রাত ৮টায় বাংলাদেশ-ভুটান লড়াই, সরাসরি দেখবেন যেভাবে

রাত ৮টায় বাংলাদেশ-ভুটান লড়াই, সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে ঘরের মাঠে অভিযান ...