গভীর রাতে থানায় হামলা, ৩ পুলিশ আহত
রাজধানীর পল্লবী থানায় এক যুবকের আকস্মিক হামলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ পুলিশের তিনজন কর্মকর্তা আহত হয়েছেন। হামলার পর পুলিশ হামলাকারীসহ চারজনকে আটক করেছে।
সোমবার (১০ মার্চ) রাত আনুমানিক পৌনে দুইটার দিকে পল্লবী থানার ডিউটি অফিসারের কক্ষে এই ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।
ওসি নজরুল ইসলাম জানান, রাত দুইটার কিছু আগে আব্দুর রাজ্জাক ফাহিম নামের এক যুবক থানায় এসে দাবি করেন, এলাকায় একটি খুনের ঘটনা ঘটেছে। তবে ওসি বিষয়টি জানেন না বলে জানান। তখন ওই যুবক বলেন, "আপনারা কেন এটা নিয়ে লুকোচুরি করছেন? ডিউটি অফিসার বিষয়টি জানেন।"
এরপর ওসি তাকে নিয়ে ডিউটি অফিসারের কক্ষে যান, যেখানে উপস্থিত অন্য সেবা প্রত্যাশীরাও জানান যে, তারা এমন কোনো ঘটনার কথা জানেন না।
ওসি নজরুল আরও বলেন, পরে যুবকের পরিচয় জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান। তখন ওসি তাকে হাত ধরে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ওই যুবক হঠাৎ তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। এ সময় এএসআই নাসির তাকে থামানোর চেষ্টা করলে যুবক তার একটি আঙুল ভেঙে দেন এবং সেকেন্ড অফিসারের কপালে ঘুষি মারেন। পরে পুলিশ তাকে আটক করে।
আটকের পর ওই যুবক জানান, বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, তারা গাজীপুর থেকে ঘুরতে এসেছেন। পরে পুলিশ তাদেরও থানায় নিয়ে আসে। হামলাকারী আব্দুর রাজ্জাক ফাহিমের বাড়ি গাজীপুরে।
এই ঘটনার পর আহত তিনজনকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়, যেখানে এক্স-রেতে এএসআই নাসিরের আঙুল ভাঙার বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি নজরুল ইসলাম।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৭০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে
- ৯ম পে-স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন পূর্ণ তালিকা
- সামনে ৫ দিন সরকারি ছুটি, তবে থাকছে একটি দুঃসংবাদ
- নতুন পে-স্কেলে এমপিও শিক্ষকদের নিয়ে যা জানা গেল
- ৯ম পে-স্কেলে ১ম থেকে ২০তম গ্রেডে কত বেতন
- দেশের বাজারে আবারও কমল সোনার দাম
- ১১ বছর পর ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
- সেপ্টেম্বরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার
- সারাদেশে টানা বৃষ্টি চলবে কতদিন, জানাল আবহাওয়া অফিস
- পেছাল এসএসসি পরীক্ষা, নতুন তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- আজকের স্বর্ণের বাজারদর: ১ সেপ্টেম্বর ২০২৬
- পে-স্কেলের গেজেট চলতি সপ্তাহেই, জানালেন সচিব
- নতুন পে-স্কেলে বেতন বাড়বে ১০০ থেকে ১৪২ শতাংশ, বাস্তবায়ন ৪ ধাপে
