| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টার শপথ গ্রহণ

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৫ ১৪:২০:১০
অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টার শপথ গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকারকর্মী চৌধুরী রফিকুল (সি. আর) আবরার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।

বুধবার (৫ মার্চ) সকাল ১১টা ৬ মিনিটে রাজধানীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান সকাল ১১টায় শুরু হয়। শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়, এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, চৌধুরী রফিকুল আবরার শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এতদিন এই দায়িত্বে ছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, যিনি এখন শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। নতুন উপদেষ্টা যোগ দেওয়ার ফলে প্রধান উপদেষ্টাসহ সরকারের উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো ২৩ জন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান, এবং তার মন্ত্রিসভা বিলুপ্ত হয়। এরপর ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয়, যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

শুরুতে ১৬ জন উপদেষ্টা নিয়োগ পেলেও পরবর্তীতে আরও কয়েকজন যোগ হন। সর্বশেষ ১০ নভেম্বর তিনজন উপদেষ্টা যুক্ত হন। তবে গত ২০ ডিসেম্বর বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যু এবং ২৫ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দলে যোগ দিতে তথ্য ও সম্প্রচার ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের পদত্যাগের ফলে উপদেষ্টার সংখ্যা কমে আসে।

নতুন উপদেষ্টার নিয়োগের ফলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ জন উপদেষ্টা রয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...