| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

নাহিদের এনসিপিতে যোগ দিচ্ছেন ভিপি নুর!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ০৩ ১৭:৩২:৪৫
নাহিদের এনসিপিতে যোগ দিচ্ছেন ভিপি নুর!

নিজস্ব প্রতিদেবক: মাত্র কয়েকদিন আগেই নাহিদ ইসলাম কে আহবায়ক করে ছাত্র জনতার দল জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে। সে দলে নুরুল হক নুরের যোগদানের ইচ্ছাপ্রকাশ নিয়ে মন্তব্য করেছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি এ কথা জানান।

হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।’তিনি বলেন, ‘পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’হান্নান মাসউদ আরো বলেন, ‘আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে।ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি।’

তিনি আরো বলেন, ‘নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।’পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরো বলেন, ‘কিছু স্থানীয় ব্যক্তির চাপের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এটি সামান্য একটি ঘটনা। আমরা এ ঘটনায় জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সময় এ ধরনের সমস্যা আসলে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

আমরা এমন পরিস্থিতিতে আমাদের দলের প্রতি সমর্থন চাইছি এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

সাদিয়া/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...