| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশে ৪ দিনের মধ্যে ৩টি শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৮ ১০:০৩:০৩
বাংলাদেশে ৪ দিনের মধ্যে ৩টি শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক: মাত্র চার দিনের ব্যবধানে একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশ। গত কয়েকদিনে তিনটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে দেশবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা ৬ মিনিটে বাংলাদেশের উত্তরাঞ্চলে আবারো ভূমিকম্প অনুভূত হয়। নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের কম্পন রাজশাহী, জয়পুরহাট, ঠাকুরগাঁওসহ বিভিন্ন এলাকায় অনুভূত হয়। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, বিহার ও শিলিগুড়িতেও এই কম্পন অনুভূত হয়েছে। তবে, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫, এবং এর উৎপত্তিস্থল ছিল নেপাল-চীন সীমান্তবর্তী কোদারী এলাকা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার, এবং এটি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়।

এর আগে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে সিলেট অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। এটি ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে আসাম রাজ্যের মরিগাঁও থেকে উৎপন্ন হয়, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩।

এছাড়া, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে বঙ্গোপসাগরের কাছ থেকে উৎপন্ন একটি ভূমিকম্প উপকূলীয় অঞ্চলে অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.১। এই ভূমিকম্প পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও অনুভূত হয়েছিল।

বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে একের পর এক ভূমিকম্পের প্রভাবে সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কার্যকলাপ বেড়ে যাওয়ায় বিশেষজ্ঞরা আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...