| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৬ ১২:৪১:০৯
ভোরে হঠাৎ পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত রাখার এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আকস্মিকভাবে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে, তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এবং মোড়ে স্থাপিত পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি কয়েকটি থানা পরিদর্শন করেন এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

উপদেষ্টা বারিধারা ডিওএইচএস থেকে বের হয়ে বনানী মোড়, বিজয় সরণি (নভোথিয়েটার), মানিক মিয়া অ্যাভিনিউ, কলাবাগান, ইডেন কলেজ হয়ে নিউমার্কেট থানা পরিদর্শন করেন। এরপর, তিনি নিউমার্কেট থানা থেকে শাহবাগ মোড়, মৎস্য ভবন, মগবাজার, হাতিরঝিল, পুলিশ প্লাজা হয়ে গুলশান থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে, তিনি গুলশান থানা থেকে ইউনাইটেড হাসপাতাল হয়ে বারিধারার বাসায় ফিরে যান। পথে, আশপাশের অলিগলি ও ছোট রাস্তাগুলোরও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময়, উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে তাদের দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশনা দেন।

সাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...