| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

সেনাপ্রধানের কঠোর বার্তা ‘৭ মাস অনেক হয়েছে’

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১৫:৩০:১৭
সেনাপ্রধানের কঠোর বার্তা ‘৭ মাস অনেক হয়েছে’

নিজস্ব প্রতিবেদক; সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় জানিয়েছেন, গত সাত মাসের দায়িত্ব পালন তার জন্য যথেষ্ট, এবং এখন তিনি সেনানিবাসে ফিরে যেতে চান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিশেষ অনুষ্ঠানে তিনি বলেন, "আজ আমি একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই। এটি হয়তো সবাইকে ভালো নাও লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন, যদি গ্রহণ করেন, আপনাদেরই উপকার হবে, কোনো ক্ষতি হবে না। আমার কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই, শুধু একটাই চাওয়া—দেশ ও জাতিকে একটি সুন্দর অবস্থানে রেখে দায়িত্ব শেষ করা।"

সেনাপ্রধান আরও জানান, "গত সাত-আট মাস যথেষ্ট সময়, এখন আমি চাই দেশ ও জাতি একটি স্থিতিশীল অবস্থানে পৌঁছাক, এরপর আমরা সেনানিবাসে ফিরে যেতে পারব।"

এই বক্তব্যের মাধ্যমে সেনাপ্রধান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। বিশেষ করে, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর ওপর নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চাপ রয়েছে, যা টেকসই সমাধানের প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।

এদিকে, তার বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা তৈরি করেছে। কিছু বিশ্লেষক মনে করছেন, এটি অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রতীক, আবার কেউ বলছেন, সেনাবাহিনী নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় দ্রুত দায়িত্ব শেষ করে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে।

"আমাদের দায়িত্ব শেষ হলেই আমরা ফিরে যাবো"—সেনাপ্রধানের এই মন্তব্য পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন গুঞ্জন সৃষ্টি করেছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

মেসির শেষ ম্যাচ ভোর ৫ টায়; লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক ...

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

ভোর ৫ টায় আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন। ম্যাচটি বাংলাদেশ সময় আগামী ...