| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার কারণ নিয়ে যা বললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২৩:২৬:৩২
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার কারণ নিয়ে যা বললেন শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেলেও, মিডল অর্ডারের ব্যর্থতায় দলটি পথ হারায়। বিশেষ করে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের দায়িত্বহীন ব্যাটিং ছিল এক ধরনের হতাশার কারণ। তবে নাজমুল হোসেন শান্তর ফিফটিতে লড়াই করার জন্য কিছু পুঁজি তৈরি হয় বাংলাদেশ দলের।

অল্প পুঁজি নিয়ে লড়াই করার পর, বোলাররা দুর্দান্ত শুরু করেছিলেন। তাসকিন আহমেদ ও নাহিদ রানা নতুন বলে ভালো শুরু করলেও, মিডল ওভারে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি বাকিরা, ফলে সহজ জয় পায় নিউজিল্যান্ড।

রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন নাজমুল হোসেন শান্ত, এবং ৪৫ রান করেছেন জাকের আলি। নিউজিল্যান্ডের হয়ে ২৬ রানে ৪ উইকেট শিকার করেন মাইকেল ব্রেসওয়েল। জবাবে ব্যাট করতে নেমে রাচিন রাবীন্দ্রের ১১২ রানের দুর্দান্ত ইনিংসে ৫ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।

টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফির স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের কাছে হারের পর, ব্রডকাস্টে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন— "আমরা ভালো শুরু করেছিলাম, তবে মাঝের সময় দ্রুত কিছু উইকেট হারিয়ে ফেলেছি, যার কারণে সঠিকভাবে ব্যাটিং করতে পারিনি। উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল, তবে আমাদের বড় পার্টনারশিপের প্রয়োজন ছিল।"

তিনি আরও বলেন— "নাহিদ দারুণ বল করেছে, তার পারফরম্যান্সে আমরা খুশি। শেষ দুই বছরে আমাদের বোলিং ইউনিট ভালো করেছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হবে। আমরা শেষ ম্যাচটি ভালোভাবে শেষ করতে চাই। ব্যাটিং এবং ফিল্ডিং বিভাগে আরও উন্নতি করতে চাই।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...