| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

রমজান মাসে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৬:০৪:৩৪
রমজান মাসে সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। গত বছরের মতো এবারও সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন এই সময়সূচি কার্যকর থাকবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় রেখে নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যা দেশের সকল সরকারি দপ্তরে কার্যকর হবে।

নতুন সময়সূচি অনুযায়ী, জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক বিভাগ, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোর সময়সূচি তাদের নিজস্ব নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

এছাড়া, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও এর অধীনস্থ আদালতগুলোর অফিস সময় নির্ধারণের দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর থাকবে।

এই সিদ্ধান্ত মুসলিম ধর্মাবলম্বী সরকারি কর্মচারীদের সুবিধার্থে নেওয়া হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের প্রথম দিকেই রমজান শুরু হতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...