| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হারলা বাংলাদেশ, দেখে নিন একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ১৪:৩৯:১২
বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হারলা বাংলাদেশ, দেখে নিন একাদশ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ, যা বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে।

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল ভারতের কাছে ৬ উইকেটের পরাজয়ের মধ্য দিয়ে। এই হারই বাংলাদেশের জন্য তৈরি করেছে বড় চাপ, এবং তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যদি এই ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়, তবে তাদের টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা থাকবে।

অন্যদিকে, নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছে। তারা এবারও দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে সেমিফাইনালের দিকে এগিয়ে যেতে চায়। ‘এ’ গ্রুপের আরেক দল ভারত ইতিমধ্যে দুটি জয় নিয়ে সেমিফাইনালের এক পা দিয়ে রেখেছে।

বাংলাদেশ একাদশ :তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ :উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...