| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

১ মার্চ প্রথম রোজা হলে ৩৩ বছর পর ঘটবে অবিশ্বাস্য ঘটনা

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৩ ১৬:২৫:৪৩
১ মার্চ প্রথম রোজা হলে ৩৩ বছর পর ঘটবে অবিশ্বাস্য ঘটনা

আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে। ওই দিন সন্ধ্যায় আকাশে নতুন চাঁদের দেখা মিললে, পরের দিন শনিবার (১ মার্চ) সেসব দেশে পালন করা হবে প্রথম রোজা।

এমনটি হলে মধ্যপ্রাচ্য ও ইসলামিক বিশ্বের কোটি কোটি মানুষ এক অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করবে, যা চন্দ্র ও সৌর মাসের একসাথে শুরু হওয়ার এক বিরল সুযোগ। এটি প্রতি ৩৩ বছর পর একবার ঘটে থাকে। এর মানে, এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন এবং ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে। অর্থাৎ, দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি একসঙ্গে শুরু হবে। এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

সৌদির জেদ্দার জ্যোতির্বিদ্যা সোসাইটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মাজেদ আবু জাহরা বলেছেন, "এটি এমন একটি ঘটনা, যা প্রতি ৩৩ বছর পর একবার ঘটে। এটি কোনো একটি মাসেই ঘটতে পারে।" তিনি আরও জানিয়েছেন, "সূর্য এবং চাঁদের মধ্যে যে জটিল পারস্পরিক সম্পর্ক রয়েছে, এটি তারই একটি উদাহরণ।"

সূর্যের চারপাশে পৃথিবীর গতির হিসাব করে সৌর বর্ষপঞ্জিকার দিন গণনা করা হয়, যেখানে লিপ ইয়ারে ৩৬৬ দিন থাকে এবং সাধারণ বছরগুলোতে থাকে ৩৬৫ দিন। অন্যদিকে, চন্দ্রবর্ষপঞ্জিকা গণনা করা হয় চাঁদের পর্যায় বা চন্দ্রচক্রের ভিত্তিতে, যার ফলে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন ও মাসে শুরু হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...