| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

দীর্ঘ ১৯ বছরের অবিশ্বাস্য রেকর্ড ভেঙ্গে বিশ্ব রেকর্ড করলেন জাকের-হৃদয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২০ ২২:৩৭:১৫
দীর্ঘ ১৯ বছরের অবিশ্বাস্য রেকর্ড ভেঙ্গে বিশ্ব রেকর্ড করলেন জাকের-হৃদয়

নিজেস্ব প্রতিবেদক: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে দল যখন বিপাকে, তখন তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক দুর্দান্ত এক জুটি গড়ে তুলেন। ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে তাঁরা শুধু দলকে বিপদ থেকে উদ্ধারই করেননি, বরং গড়েছেন নতুন ইতিহাস।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার জাস্টিন কেম্প ও মার্ক বাউচারের। ২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে মোহালিতে তাঁরা ১৩১ রানের জুটি গড়েছিলেন। সেই রেকর্ড ভেঙে ১৯ বছর পর নতুন মাইলফলক ছুঁলেন হৃদয়-জাকের।

এটি শুধু চ্যাম্পিয়ন্স ট্রফিরই নয়, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেও ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫০ রানের জুটি গড়েছিলেন জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদ। তবে ইনজুরির কারণে আজকের ম্যাচে ছিলেন না মাহমুদউল্লাহ, আর সেই শূন্যতা যেন দুর্দান্তভাবে পূরণ করলেন হৃদয়-জাকের।

এই ঐতিহাসিক ইনিংসে দুজনই ফিফটি হাঁকান। তাঁদের আগে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচে ফিফটি করার কীর্তি ছিল জাভেদ ওমর (২০০০), সাকিব আল হাসান (২০০৬), তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের (২০১৭)। এছাড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাত বা তার পরের পজিশনে ব্যাটিংয়ে নেমে ভারতের বিপক্ষে ফিফটি করা প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জাকের।

হৃদয়-জাকেরের অবিশ্বাস্য এই জুটির সুবাদে বাংলাদেশ ৩৫/৫ থেকে ঘুরে দাঁড়িয়ে ১৮৯/৬ পর্যন্ত পৌঁছায়, যা দলকে লড়াইয়ে ফিরিয়ে দেয় এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় যোগ করে।

সুমি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...