| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

৫০ রানের আগে ৫ উইকেট নেই, এই বিপর্যয়ে মাহমুদউল্লাহ কেন বাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২০ ১৫:৫৩:২২
৫০ রানের আগে ৫ উইকেট নেই, এই বিপর্যয়ে মাহমুদউল্লাহ কেন বাদ

টসের পর একাদশ প্রকাশ হতেই সবাই যেন অবাক! ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং বিপর্যয়ের সময় বারবার দলের ত্রাতা হিসেবে দেখা গেছে তাকে, অথচ আজ একাদশেই নেই! এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয় আলোচনা। পরে জানা যায় আসল কারণ।

১৪ মাস পর প্রথমবারের মতো মাহমুদউল্লাহকে ছাড়াই ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। শেষ ওয়ানডে বিশ্বকাপে দল ব্যর্থ হলেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসের সময় তার না থাকার কারণ উল্লেখ করেননি। পরে ধারাভাষ্যে জানানো হয়, হালকা চোটের কারণে আজ খেলছেন না তিনি।

আরেকটি চমক ছিল তরুণ পেসার নাহিদ রানার না থাকা। ভারতের বিপক্ষে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শান্তকে নাহিদ রানার বিষয়ে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। দেশের সবচেয়ে দ্রুতগতির এই পেসারকে দলে কীভাবে ব্যবহার করা হবে, তা নিয়ে কৌতূহল ছিল তুঙ্গে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ একাদশে রাখেনি রানাকে। তার বদলে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব।

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ বিপদে পড়ে গেছে বাংলাদেশ। মাত্র ২ রানের মধ্যেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার ও অধিনায়ক শান্ত। এরপর চার নম্বরে নেমে সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজও। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৩৬/৫। এমন পরিস্থিতিতে মাহমুদউল্লাহর অভাব আরও একবার অনুভব করতে পারে বাংলাদেশ দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...