| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আজ বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২০ ১০:৫০:৫১
আজ বাংলাদেশের বিপক্ষে ভারতের শক্তিশালী একাদশ ঘোষণা

আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সাম্প্রতিক বছরগুলোতে ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। দুবাইয়ের উইকেটের জন্য কী ধরনের একাদশ মাঠে নামবে, সে সম্পর্কে আজ কিছুটা ধারণা দিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার সংবাদ সম্মেলনে রোহিত বলেন, "যখন কোনো দল তিনজন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে নামে, তখন কেউ প্রশ্ন তোলে না। কিন্তু আমরা যদি দুই স্পিনার ও তিন অলরাউন্ডার খেলাই, তখন অনেকে এটাকে পাঁচ স্পিনার মনে করে। আমি ব্যাপারটা সেভাবে দেখি না।"

তিনি আরও বলেন, "আমাদের তিন অলরাউন্ডার ব্যাটিং ও বোলিং দুটোই করতে পারে। অন্য দলগুলো যখন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে নামে, তখন কেউ জিজ্ঞেস করে না কেন তারা ছয়জন পেসার খেলাচ্ছে!"

রোহিত জানান, নির্বাচকদের পরিকল্পনা ছিল এমন ক্রিকেটারদের দলে রাখা, যারা ব্যাটিং ও বোলিং দুটোতেই অবদান রাখতে পারে। শুধুমাত্র ব্যাটসম্যান বা বোলার হিসেবে সুযোগ পাওয়া কঠিন।

ভারতীয় দলে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলের জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি রবীন্দ্র জাদেজা ও কুলদিপ যাদবের একাদশে থাকা প্রায় নিশ্চিত।

ভারতীয় একাদশ হতে পারে: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব এবং মোহাম্মদ শামি।

উল্লেখ্য, চূড়ান্ত একাদশ ম্যাচ শুরুর আগে টসের সময় নিশ্চিত করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...