| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়িয়ে এলো অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর আসল কারণ

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:৩২:৩৫
বেড়িয়ে এলো অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর আসল কারণ

নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার উজ্জ্বল তারকা এবং তরুণ অভিনেতা শাহবাজ সানী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ১৭ ফেব্রুয়ারি, সোমবার রাত ৩টা ৩০ মিনিটে ঢাকার স্পেশালাইজড হাসপাতালে তার মৃত্যু হয়।

এই শোকের সংবাদটি প্রথম জানান অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, যিনি তার ফেসবুক পেজে লিখেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।”

নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুও ফেসবুকে এক হৃদয়বিদারক পোস্টে জানান, “আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” মৃত্যুর বিষয়টি আরও নিশ্চিত করেন নির্মাতা হাসিব হোসাইন রাখি, যিনি লিখেন, “আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।”

শাহবাজ সানী তার কর্মজীবন শুরু করেছিলেন নির্মাতা ইমরাউল রাফাত এর “কাছে আশার পর” নাটক দিয়ে। অল্প সময়ে তিনি তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন এবং নির্মাতাদের আস্থার পাত্র হন। ২০১৮ সালে তিনি প্রথমবার 'আব্দুল্লাহ' নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন, যা পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল এবং সানী তার অভিনয় দক্ষতায় প্রশংসিত হন।

শাহবাজ সানীর অকাল মৃত্যু একটি অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে, তবে তার অসাধারণ অভিনয় প্রতিভা এবং চরিত্রগুলো দর্শকদের মনে চিরকাল বেঁচে থাকবে।

গনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...